খবর লাইভ : রাজনীতির ময়দানে বেশ কয়েক মাস আত্মগোপন করে থাকার পর ফের খোলস ছেড়ে বেরোচ্ছে বঙ্গ বিজেপির”জাত গোখরো” অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার লোকসভা ভোটের প্রচারে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। উত্তরবঙ্গ দিয়ে প্রচার অভিযান শুরু করছেন মিঠুন চক্রবর্তী। আগামী রবিবার, ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথমদিন পয়লা বৈশাখ থেকে শুরু করে টানা তিন দিনের উত্তরবঙ্গ সফরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন।
আরও পড়ুনঃ নিয়োগ মামলায় পার্থর নামে এফআইআর রাজ্যের স্কুল শিক্ষা দফতরের
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো এবং সভা করবেন মিঠুন। সাংগঠনিক বৈঠকে কর্মী সমর্থকদের “ভোকাল টনিক” দিতে বলা হয়েছে। উত্তরবঙ্গে প্রচারে প্রথম দফায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা এবং জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা, রোড শো-সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মিঠুন।
২০১৯ লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৭টি আসনই নিজেদের দখলে নিয়েছিল বিজেপি। গোটা রাজ্যেও মোটের উপর সন্তোষজনক ফলাফল করেছিল। জিতেছিল মোট ১৮টি আসন। এবারও উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখতে এখন মরিয়া গেরুয়া শিবির। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তীর সঙ্গে যেহেতু বাংলার আবেগ জড়িয়ে রয়েছে, তাই সেই আবেগকেই ছুঁতে মিঠুনকে শেষ বেলায় ভোট প্রচারে নামিয়ে ঝড় তুলে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির।
Mithum Chakraborty – bjp – campign – north brngal
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…