ভূপতিনগর ইস্যুতে শাহের হুঁশিয়ারি, উল্টে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে

খবর লাইভ : লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সবচেয়ে জ্বলন্ত দুই ইস্যু সন্দেশখালি এবং ভূপতিনগর। বালুরঘাটের সভা থেকে এই দুই ইস্যুতেই রাজ্য সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাটের সভা থেকে শাহ হুঁশিয়ারি দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের অভিযুক্তদের যতই বাঁচানোর চেষ্টা করুন, তাঁদের শাস্তি হবেই। উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে।

২০২২ সালের ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। ওই বিস্ফোরণের নেপথ্যে স্থানীয় নেতাদের হাত আছে বলে অভিযোগ ওঠে। পরে হাই কোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার পায় এনআইএ। গত সপ্তাহে এনআইএ-র একটি দল ভূপতিনগরে গেলে স্থানীয়রা তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। সন্দেশখালির ধাঁচেই কেন্দ্রীয় তদন্তকারী দল আক্রান্ত হয় বলে অভিযোগ। সেই ঘটনাকে হাতিয়ার করে শাহ এদিন প্রশ্ন করেন,যারা বোমা বিস্ফোরণে অভিযুক্ত তাঁদের শাস্তি পাওয়া উচিত কিনা? মমতা দিদি কেন বোমা বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য,NIA’র বিরুদ্ধে মামলা করে মমতা দিদি বোমা হামলায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন। বাংলার মানুষকে আর চিন্তা করতে হবে না। হাই কোর্ট এনআইএ-কে ওই হামলার তদন্তভার দিয়ে দিয়েছে। সবাইকে উলটো ঝুলিয়ে সোজা করা হবে। শাহের অভিযোগ, যে বাংলায় এক সময় রবীন্দ্র সঙ্গীতের সুর শোনা যেত, সেই বাংলায় এখন শুধু বোমার আওয়াজ শোনা যায়।সন্দেশখালি ইস্যুতেও রাজ্যকে বিঁধেছেন শাহ। তাঁর অভিযোগ,সন্দেশখালিতে তৃণমূলের গুন্ডারা মহিলাদের উপর অত্যাচার চালিয়ে গিয়েছেন, আর মমতা দিদি চুপ করে থেকেছেন। কেন? তোষণ করে সামান্য ভোটব্যাঙ্কের জন্য আপনি ধর্ষকদের বাঁচালেন। বাংলার মা বোনেরা কিন্তু সব বোঝে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago