খবর লাইভ : লোকসভা ভোটের মুখে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বিমানবন্দর থানার পুলিশ। লোকসভা ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলছে নির্বাচন কমিশন। দাগী অপরাধীদের গতিবিধির উপর সজাগ নজর রাখছে পুলিশ। এই পরিস্থিতিতেই বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ কৈখালি থেকে এনামুল শেখ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরও খবর, ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কৈখালি অঞ্চলে ঘোরাঘুরি করছিল। কোনও অপরাধের উদ্দেশ্যেই তিনি ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন বলে মনে করছে পুলিশ।
ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতী নিউটাউন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত। ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে।
Antisocial – arrested – by – airport – police
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…