খবর লাইভ : ২০১৪ সালের টেটের হারিয়ে যাওয়া যাবতীয় নথি খুঁজে বের করতে হবে সিবিআইকে। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি বলেন, ডিজিটাল তথ্য মুছে ফেলা হলেও সেটা ফেরত পাওয়া যায়। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার পরও ডিজিটাল তথ্য পাওয়া যাবে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে যাবতীয় তথ্য খুঁজে বের করতে হবে। সিবিআই যদি সেই তথ্য খুঁজে বের করতে না পারে, তাহলে হাই কোর্ট ২০১৪ সালের প্রাথমিক টেটের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন বিচারপতি। অর্থাৎ বাতিল হয়ে যাবে প্রায় ৫৯,৫০০ চাকরি।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের
উল্লেখ্য, বিচারপতি পদে থাকাকালীন প্রাথমিকের ওএমআর শিট মামলাগুলি শুনেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ইস্তফা দেওয়ার পর এই সংক্রান্ত মামলাগুলি বিচারপতি মান্থার এজলাসে যায়। মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি মান্থা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…