রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের

খবর লাইভ : গতকাল আইপিএল-এর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচ আরসিবি ৬ উইকেটে হারলেও, খেলতে নেমে নজির গড়েন বিরাট কোহলি। এই ম্যাচে ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর এই সুবাদেই নজির গড়েন আরসিবির প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুনঃ সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনার তদন্ত চেয়ে খড়দহ থানায় তৃণমূল

১১৩ রানের সুবাদে প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে ৭৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। শুধু ব্যাটার হিসাবে কীর্তি গড়াই নয়, পাশাপাশি ফিল্ডার হিসাবেও নজির গড়েছেন কোহলি। সব থেকে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন বিরাট। আইপিএলে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির এতদিন ছিল সুরেশ রায়নার দখলে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার আইপিএলে ১০৯টি ক্যাচ ধরেছিলেন। তাঁর সঙ্গে এতদিন যুগ্মভাবে একনম্বরে ছিলেন কোহলি। শনিবার যশ দয়ালের বলে রিয়ান পরাগের দেওয়া ক্যাচ ধরে নতুন রেকর্ড গড়েছেন তিনি। আইপিএলে এখনও পর্যন্ত কোহলির ক্যাচ হল ১১০তম। ২৪২টি ম্যাচ খেলে এই নজির গড়লেন তিনি। রায়না ক্যাচ ধরেছেন ১০৯টি।

এদিকে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হারলেও নিজের ইনিংস নিয়ে খুশি বিরাট। ম্যাচ শেষে তিনি বলেন, “ কোনও ধরনের ভাবনা নিয়ে কখনও খেলতে নামি না। আক্রমণ করব না ধরে খেলব এই ভাবনা মাথাতেই থাকে না। বোলারকে ভাবতে বাধ্য করেছি। বোলারেরা সব সময় চায় আমি যাতে শট খেলি এবং আউট হই। কিন্তু এতদিনে এটুকু অভিজ্ঞতা এবং পরিণত মানসিকতা আমার হয়েছে যাতে ওদের ভাবাতে পারি। আমি পরিবেশ এবং পিচ অনুযায়ী খেলি।“ এরপর তিনি আরও বলেন, “ অন্যান্য মাঠের থেকে এখানকার উইকেট একটু আলাদা। দেখে মনে হবে পাটা উইকেট। কিন্তু বল পড়ে ধীরে ব্যাটে আসছে। স্পিনারদের ক্ষেত্রে হঠাৎই বলের বাউন্স বদলে যাচ্ছে। মাঠে আয়তনটাও অন্য রকম। আমরা ভেবে রেখেছিলাম ১৯০-১৯৫ রান তুলব। তারপরেই ঠিক করি, আমি বা ফ্যাফের মধ্যে কেউ আউট হলে এক জনকে শেষ পর্যন্ত থাকতে হবে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago