খবর লাইভ : আম আদমি পার্টির (আপ) নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন, ‘‘বিজেপিতে যোগ না দিলে আমাকেও গ্রেফতার করবে ইডি।’’ এ বার সেই মন্তব্যের জন্যই তাঁকে শো-কজ করল নির্বাচন কমিশন।শুক্রবার অতিশীকে নোটিশ পাঠিয়ে তাঁর মন্তব্যের কারণ জানতে চাইল কমিশন। আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে সেই শো-কজের জবাব দিতে বলা হয়েছে আপ নেত্রীকে। এই নোটিশ পাওয়ার পর এবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অতিশী। তিনি বলেন, ‘‘ইমেলে এই নোটিশ পাওয়ার ঘণ্টা খানেক আগে বিজেপি তা সংবাদমাধ্যমে ফাঁস করে দেয়।’’ তিনি আরও প্রশ্ন তোলেন, কেজরিওয়ালের গ্রেফতারি, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য কমিশন কেন সংশ্লিষ্ট সংস্থাকে নোটিশ দিচ্ছে না।
আরও পড়ুনঃ বিদ্যুৎ বিল বাকি ১ কোটি ৬৪ লাখ টাকা, ধোনিদের আইপিএল ম্যাচ ঘিরে সংশয়
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতারের পর এ বার তাঁকেও গ্রেফতার করা হতে পারে বলে গত মঙ্গলবার আশঙ্কাপ্রকাশ করেছিলেন অতিশী। তিনি বলেন, ‘‘কেজরিওয়ালের পর বিজেপি এখন আপের পরবর্তী নেতাদের নিশানা করছে।’’ তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে, আমি যদি আমার রাজনৈতিক জীবন বাঁচাতে চাই, তবে আমি বিজেপিতে যোগ দিতে পারি। আর যদি বিজেপিতে না যাই, তবে আগামী এক মাসের মধ্যে গ্রেফতার হতে পারি। আমাকে এক জন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক আপ নেতাকে জেলে পাঠানোর জন্য মনস্থির করেছেন।’’দিল্লির মন্ত্রীর কথায়, ‘‘সত্যেন্দ্র জৈন, মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিংয়ের পর কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। কিন্তু এখন বিজেপি আপের আরও চার নেতাকে গ্রেফতার করতে চায়। আমার পাশাপাশি রাঘব চড্ডা, দুর্গেশ পাঠক এবং সৌরভ ভরদ্বাজকেও গ্রেফতার করা হবে।’’যদিও অতিশীর এই দাবি মানতে নারাজ বিজেপি। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা অতিশীকে ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…