মশাটের আউশবালির কাছে মাটির ট্রাক্টরের ধাক্কায় আহত ২

খবর লাইভ : লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আর কিছুদিন পরেই ভোটগ্রহণ শুরু। কিন্তু তার আগে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে বেআইনি মাটি কাটার কাজ চলায় বেশ উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রতিদিনই প্রায় দুর্ঘটনা ঘটছে। দিন তিনেক আগেই বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ধনিয়াখালিতে মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। চণ্ডীতলা থানার বনমালীপুরেও মাটির গাড়ির ধাক্কায় আহত হন দুজন। তবে কেউই মাটি মাফিয়াদের ভয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি।

আরও পড়ুনঃ দিল্লির মন্ত্রী অতিশী মারলেনাকে মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দিল কমিশন

এবার শুক্রবার সন্ধ্যায় চণ্ডীতলা থানার আউশবালির কাছে অহল্যাবাঈ রোডে মাটির গাড়ির ধাক্কায় আহত হলেন দুই বাইক আরোহী। ওই বাইক আরোহীরা চিৎকার করলে মাটির গাড়ি তথা ট্রাক্টরের চালকরা তাঁদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে ওই পথ দিয়ে তাঁদের আর যেতে দেওয়া হবে না বলে শাসানো হয়। সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেও শুক্রবার রাত পর্যন্ত পুলিশের কাছে অবশ্য কোনও অভিযোগ দায়ের করেননি আহতরা। মাটি কাটার কাজটি চলছে আউশবালির কাছে। কিছুদিন আগেই তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া মশাটের বাঁধপুরের এক নেতার দাদা। তাই কি এতো বাড়বাড়ন্তি!

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago