খবর লাইভ : লক্ষ্মীর ভাণ্ডার শাসকদলের জনপ্রিয় কর্মসূচিগুলির মধ্যে একটি। এবার এই প্রকল্পের অধীনে টাকা বৃদ্ধিতে রাজ্য বাজেটে সারা ফেলে দিয়েছে বাংলা। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বেশি টাকা। নিজেই রাজ্যের মা-বোনেদের পরিসংখ্যান দিয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথাভাঙায় লোকসভা প্রচারের সভা থেকে জানিয়ে দেন ১ কোটিরও বেশি মহিলাদের দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বেশি টাকা। ইতিমধ্যেই সরকারি তহবিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সেই বর্ধিত টাকা বণ্টন শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ সব বিজেপির চক্রান্ত, ফের গেরুয়া শিবিরকে নিশানা শাহজাহানের!
মমতা জানান, “ইতিমধ্যে ১ কোটি ৯৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে। এছাড়া ৬ লক্ষ মহিলা রয়েছেন যাঁদের ৬০ বছর বয়স হয়েছে। তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা অর্থাৎ (লক্ষ্মীর ভান্ডার ২)-তে পরিণত হয়েছে।
২০২৪ রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, চলতি অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
ভাষা নিয়ে বিজেপির নেতাদের কটাক্ষ মমতার। বললেন, ‘‘ওরা চার লাইন বাংলা বলে। আপনারা অবাক হয়ে ভাবেন, আরে ওরা দিল্লি থেকে এসে বাংলা বলছে! আসলে টেলিপ্রম্পটারে বাংলা বলে ওরা। আমাদের মতো নয়।’’ বিজেপিকে বহিরাগত বলেও ইঙ্গিত করলেন তিনি।
মমতা বললেন, ওরা ইডির নেওয়া টাকা জনতাকে দেবে বলেছে। কত টাকা করে পাবেন বাংলার জনগণ। ২১ টাকা করে। আপনাদের কি ২১ টাকা চাই না কি বাংলাকে বাঁচানো চাই! না কি দেশ বাঁচানো চাই। মনে রাখবেন বাংলাই দেশকে বাঁচাবে। বাংলা ক্ষমতা অনেক।’’
বিজেপি ভয় দেখালেই থানায় ডায়েরি করার পরামর্শ দিলেন মমতা। বললেন, ‘‘কোনও থানা যদি অভিযোগ না নয়, তবে সরাসরি আমাকে জানাবেন। আমি দেখব।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…