খবর লাইভ : গতকাল আইপিএল-এর ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। ৫১ রান করেন তিনি। ইনিংস সাজান ৪ চার এবং ৩ ছয় দিয়ে। দীর্ঘ বিরতির পর আবার অর্ধশতরান। পাশাপাশি এক হাতে ছক্কাও মেরেছেন তিনি। চলতি আইপিএল-এ প্রথম জয় পাশাপাশি নিজের অর্ধশতরান। তাই ম্যাচ শেষে আবেগে ভাসলেন দিল্লির অধিনায়ক। বললেন, দেড় বছর আমি অপেক্ষা করেছি।
আরও পড়ুনঃ ঝড়ের তাণ্ডবে ওলোটপালোট হয়ে যাওয়া জলপাইগুড়িতে দুর্গতদের আশ্বাস রাজ্যপালের
ম্যাচ শেষে পন্থ বলেন, “দেড় বছর আমিও অপেক্ষা করেছি, কবে আবার এক হাতে ছক্কা মারতে পারব। সেভাবে ক্রিকেট খেলিনি, কিন্তু বিশ্বাস ছিল আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারব। বাকি সবার মতো আমিও দেখতে চাইছিলাম যে এক হাতে ছক্কা মারতে পারব কি না। তবে আমি পেরেছি ।“ এরপরই পন্থ বলেন, “ অনেক দিন খেলিনি বলে শুরুতে একটু সময় লাগছিল। কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল। জানতাম আমি ম্যাচের রং বদলে দিতে পারি। দেড় বছর ধরে এই বিশ্বাসটা ধরে রেখেই নিজেকে তৈরি করেছি। এখনও অনেক কিছু শিখছি।”
এদিকে গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। পন্থ করেন ৫১ রান। ৩৫ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জবাবে ৬ উইকেটে ১৭১ রানে চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হয়ে যায়। চেন্নাইয়ের হয়ে ঝোড়ো ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…