খবর লাইভ : সম্প্রতি গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রেস ক্লাবে বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। প্রশাসনের নাকের ডগায় যে ভাবে একের পর এক বেআইনি নির্মাণ হয়ে চলেছে, তা নিয়ে সরব হয়েছিলেন তিনি। বেআইনি নির্মাণের নেপথ্যে সিন্ডিকেট চক্রেরও অভিযোগ তুলছেন। এমন সময় আচমকাই তাঁকে ফোন করেন ফিরহাদ। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় ফোনে। ফোনে অবসরপ্রাপ্ত বিচারপতিকে বলতে শোনা যায়, ‘‘বাম আমলের বাড়ি এখনও রয়েছে কেন? কেন ভেঙে দাওনি?’’ প্রাক্তন বিচারপতি মেয়রকে জানান, তাঁর এলাকাতেই বেআইনি নির্মাণ হয়ে চলেছে। অথচ প্রশাসন কিছুই করছে না। ফোনে তিনি বলেন, ‘‘তুমি এসো আমার বাড়িতে। ছাদে নিয়ে গিয়ে দেখাব গলির মধ্যে কী ভাবে পাঁচ তলা বাড়ি গজিয়ে উঠেছে।’’
আরও পড়ুনঃ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারের জন্য ফুটবলারদের কাঠগড়ায় তুললেন স্টিম্যাচ
অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা পুরসভার ৭৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কবিতীর্থ পার্ক এলাকায় থাকেন তিনি। ঘটনাচক্রে, সেই এলাকা ফিরহাদের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরের অন্তর্গত। অবসরপ্রাপ্ত বিচারপতি এক সময়ে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ছিলেন। সেই সময় রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর মতবিরোধ বাধে। এর পরেই মানবাধিকার কমিশনের পদ থেকে সরে যেতে হয় তাঁকে। এর পর থেক শাসক-বিরোধী বলেই পরিচিত অবসরপ্রাপ্ত বিচারপতি। পুরসভা সূত্রে খবর, কলকাতা পুর এলাকায় বেআইনি নির্মাণের সূচনা যে বাম আমলে শুরু হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতিকে ফোন করে সে কথাই জানিয়েছিলেন ফিরহাদ। বেআইনি নির্মাণ যে হয়ে চলেছে, সে কথা অবসরপ্রাপ্ত বিচারপতি কেন ফিরহাদকে জানাননি, সে প্রশ্নও তুলেছেন মেয়র।
মেয়রের কাছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। ফোনে তাঁকে বলতে শোনা যায়, ‘‘এক দিকে নির্মলা সীতারামন টাকার অভাবে ভোটে লড়তে পারছেন না। আর অন্য দিকে তোমার কাউন্সিলর পাঁচ কোটি টাকার গাড়ি চড়ে আসে।’’ অশোকবাবুর আরও অভিযোগ করেন, শুধু গার্ডেনরিচ নয়, গোটা শহরেই এই ধরনের বেআইনি নির্মাণ চলছে। কোটি কোটি টাকার বিনিময়ে অবৈধ নির্মাণের কাজ হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…