পাহাড়ে ইভিএম এবং ভিভিপ্যাট পৌঁছতে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

খবর লাইভ : কোথাও বুথ পাহাড়ে, কোথাও প্রত্যন্ত অঞ্চলে। ভোট দিতে প্রায় ৬ কিলোমিটার পথ হাঁটতে হয়। কোথাও প্রায় ১০ কিলোমিটার হেঁটেই প্রত্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। রাজ্যের একদম উত্তরের প্রত্যন্ত অঞ্চলের বুধগুলিতে  ইভিএম এবং ভিভিপ্যাট পৌঁছতে বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ওয়াটার প্রুফ ব্যাগে ভরে সেগুলি পাঠানো হচ্ছে পাহাড়ি বুথে।

আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে তিনটি বুথ- বক্সা দুর্গ, চুনাবতি ও আদামা। এই তিনটি বুথ মিলিয়ে প্রায় ২০০০ ভোটার রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যদি উচ্চতা দেখা যায় তাহলে প্রায় তিন হাজার ফিট উঁচুতে রয়েছে এই তিনটি বুথ। এই ভোটকেন্দ্রগুলিতে পৌঁছতে বিস্তর ঝক্কি পোহাতে হয় ভোট কর্মীদের। তার সঙ্গে ভোটকর্মীরা সামনাসামনি হোন পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার। সেখানে অনবরত এবং বিভিন্ন সময়ে বৃষ্টির ফলে ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম এবং ভিভিপ্যাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাবনা দেখা যায়।

এবারে এই প্রথম রাজ্যে অভিনব উদ্যোগ নিল ইলেকশন কমিশন। তাই উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক আর বিমলার দিকে। ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য বিশেষ ওয়াটারপ্রুফ ব্যাগের ব্যবস্থা করে দিলেন তাঁরা। এতে ভোটার সরঞ্জাম নিয়ে যাওয়া যাবে বৃষ্টির মধ্যেও খুব সহজে।

আলিপুর দুয়ারের এই বুথগুলির মতো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সারা উত্তরাখণ্ডে অনেক বুথ রয়েছে। ফলে এখানেও একই রকম প্রাকৃতিক সমস্যা দেখা যায়, তাই সেখানে আগে থেকেই এই ওয়াটার প্রুফ ব্যাগে ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। এর ফলে শুধুমাত্র ভোটকর্মীরাই উপকৃত হবেন না, তার সঙ্গে এখানকার প্রায় ২০০০ ভোটারও উপকৃত হবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago