ভোটের আগেই চার জেলার জেলাশাসককে সরিয়ে দিল কমিশন!

খবর লাইভ : লোকসভা নির্বাচনের আগেই বাংলার চার জেলার শাসকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। দিন কয়েক আগে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ এসেছিল, এবার কোপ পড়ল ডিএমদের উপরে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমের জেলা শাসকদের পদ থেকে সরিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, যে চার জেলার জেলাশাসকেরা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা কেউই কেন্দ্রীয় আইএএস ক্যাডারের অফিসার নন। ডব্লিউবিসিএস থেকে পদোন্নতি পেয়ে তাঁরা আইএএস হয়েছেন। এই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যেই ওই চার জেলার মধ্যে অন্তত তিন জেলার জেলাশাসকদের নাম কমিশনকে পাঠাতে হবে। গুজরাটের দুই পুলিশ সুপারকেও সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। ওই দুই এসপি ছোট উদয়পুর এবং আমদাবাদ গ্রামীণ জেলার দায়িত্বে ছিলেন।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচন-২০২৪: আইন শৃঙ্খলা প্রশ্নে একগুচ্ছ নির্দেশিকা জেলা শাসকদের

বৃহস্পতিবার সরানো হয়েছে পাঞ্জাবের পঠানকোট, ফাজ়িলকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার চার পুলিশকর্তাকে। তা ছাড়াও ওড়িশার ঢেনকানলের জেলাশাসক এবং দেওগড় ও কটক গ্রামীণের পুলিশ সুপারকে সরাতে বলেছে কমিশন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago