খবর লাইভ : এখনও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর তল্লাশি। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ আয়কর আধিকারিকদের একটি দল স্বরূপের নিউ আলিপুরের বাড়িটি থেকে বেরিয়েছেন। তাঁদের হাতে বেশ কিছু নথিপত্র ছিল। এখনও কয়েক জন আধিকারিক বাড়িতে রয়েছেন। তাঁরাই তল্লাশি চালাচ্ছেন।
বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ অরূপের বাড়িতে যান আয়কর দফতরের আধিকারিকেরা। এ ছা়ড়াও কলকাতার আরও চারটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি চলে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। তবে বুধবার স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে, আনুষ্ঠানিক ভাবে তার কারণ জানানো হয়নি।
আরও পড়ুনঃ বালিগঞ্জ সার্কুলার রোডে ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
বুধবার সকালে ‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও যান আয়কর আধিকারিকেরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…