রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়, সোমবারই দায়িত্ব হস্তান্তর

খবর লাইভ : নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরই রুটিন প্রক্রিয়া হিসাবে জাতীয় নির্বাচন রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দেয়। রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে তিনজন আইপিএস আধিকারিকের নাম পাঠানো হয় নতুন ডিজি পদের জন্য। তাঁদের মধ্যে থেকে রাজ্য পুলিশের হোম গার্ডের ডিজি বিবেক সহায়কে নতুন ডিজিপি হিসাবে বেছে নেয় জাতীয় নির্বাচন কমিশন। সোমবারই ভবানী ভবনে রাজীব কুমারের হাত থেকে দায়িত্বভার তুলে নেবেন বিবেক সহায়।

আরও পড়ুনঃ রুফটপ অতীত, এবার সেরা ডিনারে চলুন মহাকাশে; সুযোগ লাইভস্ট্রিমিংয়েরও

অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজীব কুমারকে তাঁর পুরোনো পদে ফিরিয়ে নিয়ে যাওয়া হল। রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব পদে তাঁকে দায়িত্ব দেওয়া হল। রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি মনোজ মালব্যর মেয়াদ শেষ হওয়ার পরই এই এডিজি পদ থেকে সরিয়ে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে আনা হয় রাজ্য সরকারের তরফে। তাঁকে সরিয়ে দেওয়ার জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের পরই রাজ্যের তরফ থেকে তিন আইপিএস বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায় ও রাজেশ কুমারের নাম পাঠানো হয় ডিজির পদের জন্য। তার মধ্যে থেকে প্রথম নামটিই বেছে নিয়ে বিবেক সহায়কে দায়িত্বে আনে জাতীয় নির্বাচন কমিশন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago