গার্ডেনরিচে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে হল ৯

খবর লাইভ : বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ৯। ধ্বংসস্তূপের নীচে এখনও ৪-৫জন আটকে রয়েছেন বলে আশঙ্কা।

নির্মীয়মান বহুতলের প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর মহম্মদ ইমরান নামে একট যুবককেও কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। তাঁকে পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়, সোমবারই দায়িত্ব হস্তান্তর
নার্সিংহোম থেকে ২ জনকে নিয়ে আসা হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে।
উদ্ধারকাজ যথেষ্টই সময়সাপেক্ষ, এমনটাই জানাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। কংক্রিটের ধ্বংসস্তূপের ছোট ছোট করে কেটে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধারকাজ।
গার্ডেনরিচের ঘটনাস্থলে জারি উদ্ধারকার্য। এখনও ধ্বংসস্তূপের নীচে ৪ থেকে ৫ জন আটকে রয়েছেন বলে খবর। এলাকায় কেউ নিখোঁজ রয়েছেন কি না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৪-৫ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

এই ঘটনার খবর পাওয়ার পর সোমবার সকালে ওই এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরে অসুস্থ মুখ্যমন্ত্রী। অসুস্থ হওয়ার পর এদিনই প্রথম বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করে পৌঁছন এলাকায়। তারপর হেঁটেই এলাকায় ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রোমোটাররা নিশ্চয় ভাববেন, আশেপাশে যে গরীব মানুষগুলো আছে, তাদের যেন ক্ষতি না হয়, বাড়ি যাতে মজবুত হয়, সেদিকে নজর রাখা উচিত।’

এদিকে ইতমধ্যেই ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কথাও ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ৫ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে যে নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়েছে, সেটি ‘অবৈধ’ বলেও জানিয়েছেন মেয়র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago