খবর লাইভ : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজনৈতিক দলগুলির মুখবন্ধ খামে পেশ করা ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে রবিবার এই কথা জানানো হয়। কমিশনের অনুমান ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর আগের ইলেক্টোরাল বন্ডের ডিজিটাল তালিকা রয়েছে এই তথ্যে। সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যেভাবে তথ্য পেশ করা হয়েছিল, সেই ভাবেই নিজেদের ওয়েবসাইটে সব তথ্য তুলে ধরা হয়েছে বলে জানানো হয় কমিশনের তরফে।
আরও পড়ুনঃ গাড়ির ব্যাক সিটে বসলে সিট বেল্ট বাধ্যতামূলক, জারি নয়া বিজ্ঞপ্তি
১২ এপ্রিল সুপ্রিম কোর্ট এসবিআই-এর পেশ করা তথ্যে অসন্তোষ প্রকাশ করে রাজনৈতিক দলগুলির বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেয়। কিভাবে অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য পেশের নির্দেশ দেওয়া হয়। সেই মতো রাজনৈতিক দলগুলি মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে নিজেদের ইলেক্টোরাল বন্ড থেকে প্রাপ্ত টাকার হিসাবে পেশ করে। তবে একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসবিআই-এর কাছে প্রতিটি বন্ডের ইউনিক নম্বর চাওয়া হয়েছিল, যাতে সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য পেশ করা সম্ভব হয়।
তবে রবিবার কমিশন ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করার পর দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলির ইলেক্টোরাল বন্ড ভাঙানোর দৈনিক হিসাব থেকে শুরু করে সামগ্রিক হিসাব পাওয়া যাচ্ছে ১৬ এপ্রিল ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…