খবর লাইভ : আগের থেকে অনেকটাই ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথার আঘাতের জায়গায় ব্যথা থাকলেও তা রবিবার অনেকাংশে কমেছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ফেরার পর থেকে বাড়িতেই চিকিৎসাধীন তিনি। সোমবার তাঁর সেলাই কাটাও হতে পারে বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার নিজের বাড়িতেই গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে ডাক্তাররা জানান তাঁর মাথা থেকে যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে। একাধিক পরীক্ষার পরে যদিও সেই রাতেই তিনি নিজের বাড়ি ফিরে যান। তাঁর মাথায় তিনটি ও নাকে একটি সেলাই পড়ে। শুক্র ও শনিবার তাঁর বাড়িতেই চিকিৎসকরা তাঁর আঘাত ও শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন।
আরও পড়ুনঃ সব আসনে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না! সোমে তালিকা প্রকাশ প্রদেশ কংগ্রেসের
ঘটনার পর রাজ্যের মন্ত্রী তথা ডাক্তার শশী পাঁজা জানান তাঁর আচমকা অজ্ঞান হয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছিল। সুস্থতার জন্য কড়া অ্যান্টিবায়োটিক চলছে তাঁর। ফলে ব্যথার পাশাপাশি দুর্বলতাও রয়েছে। সোমবার মাথা ও নাকের সেলাই কাটা হতে পারে তাঁর। সেক্ষেত্রে তাঁকে আবার এসএসকেএম নিয়ে আসা হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…