খবর লাইভ : পড়ে গিয়ে কপালে আঘাত লাগার পর আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা আগের থেকে কমেছে। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালের তিন চিকিৎসক মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁরা জানিয়েছেন আগের থেকে অনেকটাই ভাল আছেন মমতা, রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পর তাঁর কপালে ও নাকে স্টিচ করা হয়। এরপর বাড়িতে থাকার ইচ্ছে প্রকাশ করেন তিনি। সেইমতো সেদিন রাতেই কালীঘাটে ফিরেছেন মমতা। তবে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অন্তত দিন সাতেক। চিকিৎসকদের পরামর্শমতো অ্যান্টিবায়োটিক খেতে হবে নিয়মিত। আজ রাতের দিকে ফের পরীক্ষা করার পর সম্ভবত স্টিচ কাটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…