খবর লাইভ : লোকসভা নির্বাচনের মুখে বড়সড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল রাউস অ্যাভিনিউ আদালত। এদিন সকালেই আদালতে সশরীরে উপস্থিত ছন তিনি। দিনকয়েক আগেই রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল ইডি। আর এরপরই আপ প্রধান জানিয়েছিলেন, শনিবারই তিনি আদালতে হাজির হবেন। আর সেই মতোই এদিন সকাল সকাল আদালতের দ্বারস্থ হন কেজরিওয়াল। উল্লেখ্য, আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় শুক্রবার তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতির বিধান পরিষদ সদস্য কে কবিতাকে গ্রেফতার করে হায়দরাবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে। আর সেকারণেই আর বিলম্ব না করে এবার আদালতের দ্বারস্থ হন কেজরি।
আরও পড়ুনঃ লকেটের প্রচারে নামতে অনীহা হুগলির একাংশ বিজেপি কর্মীদের
এই প্রথম নয়, এর আগেও একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বারবার ইডির সমন এড়ানোর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই আদালতে হাজির হয়ে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয় আপের প্রধানকে। এরপরই গত ১৭ ফেব্রুয়ারি আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবগারি মামলায় কেজরিওয়ালকে মোট আট বার তলব করেছে ইডি। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। তবে গত সোমবার কেজরীওয়াল জানান, আগামী ১২ মার্চের পর তিনি ভার্চুয়ালি ইডির প্রশ্নের উত্তর দিতে চান। যদিও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ সম্ভব নয় বলে কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন আদালতে হাজির হয়ে ইডির গ্রেফতারি এড়ালেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…