নির্বাচন কমিশনের দুই শূন্যপদে এলেন সুখবীর সিংহ সান্ধু এবং জ্ঞানেশ কুমার

খবর লাইভ : দেশের দুই নির্বাচন কমিশনারের শূন্যপদে এলেন সুখবীর সিংহ সান্ধু এবং জ্ঞানেশ কুমার। এই দুই শূন্যপদে নিয়োগের জন্য বৃহস্পতিবার বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটির। লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেস। স্বাভাবিকভাবেই কংগ্রেসের নেতা হিসাবে কমিটিতে রয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও। বৃহস্পতিবার দুপুরে তিনিই দেশের নতুন দুই নির্বাচন কমিশনারের নাম প্রকাশ্যে আনেন। মোদি এবং অধীর ছাড়াও বাছাই সংক্রান্ত কমিটির তৃতীয় সদস্য হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুনঃ টিকটক নিষিদ্ধ করতে বিল পাশ মার্কিন যুক্তরাষ্ট্রে

সুখবীর ১৯৯৮ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। কর্মজীবনে উত্তরাখণ্ডের মুখ্যসচিব ছিলেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে, জ্ঞানেশ ১৯৮৮ সালের কেরল ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। কর্মজীবনে সমবায় মন্ত্রকের সচিব এবং সংসদীয় মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব সামলেছেন।
দেশে মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকতে পারেন। এতদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েল সব দায়িত্ব সামলাচ্ছিলেন। এদিকে তৃতীয় পদটি ফাঁকা ছিল। কিন্তু আচমকা পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। আসন্ন লোকসভা নির্বাচনের আগে যা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ একসঙ্গে দুটি পদ ফাঁকা হয়ে যায়।
নতুন আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি পাঁচজন অফিসারের প্যানেল থেকে নতুন কমিশনার বেছে নেন। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয় নিয়ে আজ বৈঠক করেন।
অধীর চৌধুরী বলেন, বৈঠকের আগে তিনি একটি সংক্ষিপ্ত তালিকা চেয়েছিলেন। যা তাকে সমস্ত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের বিবরণ দিতে পারত। তিনি বলেন, সরকার বুধবার ২১২ কর্মকর্তার নাম পাঠিয়েছিল।সম্পূর্ণ তালিকায় ৯২ জন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত ছিল যারা ভারত সরকারের সচিব এবং সচিবের সমতুল্য পদে অবসর নিয়েছেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব হিসাবে অবসরপ্রাপ্ত ১৫ জন কর্মকর্তার নামও ছিল। গত এক বছর, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মুখ্যসচিব হিসাবে কাজ করছেন এমন ৩৬ জন অফিসারের নামও পাঠানো হয়েছিল। এই তালিকা থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় ছয়টি নাম। এরা হলেন উৎপল কুমার সিং, প্রদীপ কুমার ত্রিপাঠি, জ্ঞানেশ কুমার, ইন্দেবর পান্ডে, সুখবীর সিং সান্ধু, সুধীর কুমার গঙ্গাধর রাহাতে৷ শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে দুটি নাম চূড়ান্ত হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago