খবর লাইভ : ২০১৯-এ বিজেপিকে ভোটে দিয়েছেন, আর সেই বিজেপি সাংসদরাই বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে। মনরেগা ও আবাস যোজনায় কেন্দ্র কত টাকা দিয়েছে বাংলাকে। শ্বেতপত্র প্রকাশ করুক। বৃহস্পতিবার, ময়নাগুড়ির সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ২০২১-এ বাংলায় পরাজিত হওয়ার পরে কেন্দ্র বাংলাকে মনরেগা ও আবাস যোজনায় ১০ পয়সা দিয়েছে কোনও বিজেপি নেতা দেখাতে পারে, রাজনীতি ছেড়ে দেব- হুঙ্কার অভিষেকের।
এদিনের সভা থেকে বাংলার বিরুদ্ধে কেন্দ্রে বঞ্চনার অভিযোগ তুলে গর্জন করেন অভিষেক। বলেন, “বাংলার সব টাকা বন্ধ করে রেখেছে বিজেপি। বঙ্গের বিজেপি নেতারাই টাকা আটকে রাখতে বলেছেন। বিজেপির বহিরাগত নেতারা বাংলা বিরোধী। বাংলাকে লাঞ্ছিত, শেষিত করে রেখেছে।
নরেন্দ্র মোদি রাজ্যে এসে যে মিথ্যা ভাষণ দিয়েছেন, তারও পর্দা ফাঁস করেন অভিষেক। তথ্য দিয়ে জানান, মোদি বলেছেন ৪২ হাজার কোটি টাকা আবাসের জন্য দিয়েছেন। অথচ ১৪ ডিসেম্বর ২২ রাজ্য সরকার লিখেছিল আবাসের টাকা দেওয়া হয়নি। এর পরেই সরাসরি নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “বাংলাকে কত টাকা দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি। বাংলার বিরোধীদের আপনারা বুঝিয়েছেন ‘গর্জন’ কী।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “কেন্দ্র টাকা দিলে তো ব্যাঙ্কে দিয়েছে, তার ডিটেলস দিক। কত টাকা দিয়েছেন মোদি বাবু, তার রিলিজ অর্ডার দিন“
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…