আজ শুভেন্দুর সঙ্গে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

খবর লাইভ : এখনও বিজেপি আনুষ্ঠানিক ভাবে তমলুকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে পূর্ব মেদনীপুরের এই কেন্দ্রে স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ম প্রতীকী দাঁড়ানো কার্যত নিশ্চিত। তা আঁচ করতে পেরেই এই কেন্দ্রে দলের অত্যন্ত জনপ্রিয় যুবনেতা, সুবক্তা, আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়ে খেলার আগেই খেলা জমিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণা হওয়ার পর থেকেই দেবাংশুর সমর্থনে তুমুল উৎসাহ উদ্দীপনায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

জমি আন্দোলনের পবিত্র ভূমি নন্দীগ্রাম থেকেই প্রচার শুরু করেছেন দেবাংশু নিজেও। যা এখনই চাপে ফেলে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপিকে।

আরও পড়ুনঃ বিতর্কিত ‘খলিস্তানি’ মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করছে রাজ্য

তাই দল আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণার আগেই জল মাপতে তড়িঘড়ি তমলুকে ছুটলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আজ, মঙ্গলবার তমলুক সফরে প্রথম বারের জন্য নন্দীগ্রামেও পা দেবেন তিনি। সঙ্গে থাকছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

বিজেপি সূত্রে খবর, প্রথমে তমলুকে দলের জেলা দফতরে যাবেন অভিজিৎ। তার পর সেখান থেকে যাবেন তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তাঁর। দুপুর ১২টা নাগাদ নন্দীগ্রামে ঢুকবেন অভিজিৎ। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে এসে রেয়াপাড়া এলাকার একটি শিবমন্দিরে পুজো দেবেন অভিজিৎ। নন্দীগ্রামে শুভেন্দুর যে দফতর, মঙ্গলবার সেখানেই মধ্যাহ্নভোজ করার কথা তাঁর।

নন্দীগ্রামে কর্মসূচি সেরে কাঁথিতে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জেও যাওয়ার
সম্ভাবনা রয়েছে তাঁর। দেখা করতে পারেন শুভেন্দুর বাবা তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। তবে নাম ঘোষণা হওয়ার আগেই তমলুক ছুটে যাওয়ায় একটি বিষয় অন্তত পরিষ্কার, তৃণমূল এই কেন্দ্রে দেবাংশুর নাম ঘোষণা করতে অনেকটাই চাপে পড়ে গিয়েছেন সদ্য স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Tamluk – avijit ganguly – bjp – debangshu bhaytachaya – tmc

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago