আজ ব্রিগেডে ‘জনগর্জন সভা’ তৃণমূলের

খবর লাইভ : লোকসভা ভোটের আগে রবিবার ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সভা। লোকসভা ভোটের আগেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এমন আবহেই রবিবার তৃণমূলের ব্রিগেড। ফলে দলের কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছেন লোকসভা ভোটের আগে কী বার্তা দেন দলনেত্রী ও সেনাপতি। সভায় যোগ দিতে ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ফেরি ঘাটেও সকাল থেকে উপচে পড়া ভিড় চোখে পড়ছে।

আরও পড়ুনঃপঞ্চম টেস্টে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, কী রেকর্ড গড়লেন তিনি? 
দূর দুরান্তে থাকা কর্মী সমর্থকরা আগেভাগেই চলে এসেছেন কলকাতায়। বিভিন্ন জায়গায় তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। জনগর্জন সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে হাওড়া, কলকাতার গীতাঞ্জলী স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ইকোপার্ক-সহ একাধিক জায়গায়। সেইসব জায়গায় গিয়ে কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা খতিয়ে দেখেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে রবিবারের সভা থেকেই লোকসভা ভোটের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর এদিন তৃণমূলের ব্রিগেডে থাকতে পারেন বাংলার বাইরের তৃণমূল নেতৃত্বরাও। থাকতে পারেন সুস্মিতা দেব, সাকেত গোখলে, মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠি, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাগরিকা ঘোষদের মতো হেভিওয়েটরা। শনিবার বিকেলের দিকে ব্রিগেডে মঞ্চ তৈরি ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের মঞ্চের বিশেষত্ব হল মঞ্চে যাওয়ার জন্য তৈরি হচ্ছে একটি বিশাল র্যা ম্প। সেই পথ ধরে হেঁটে অর্থাৎ জনগণের মধ্যে দিয়ে গিয়ে মঞ্চে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই র্যা ম্প পরীক্ষা করে দেখেন অভিষেক। মাইকের আওয়াজও পরখ করে নেন একদফা। মূল মঞ্চের পাশেই থাকছে ভিডিয়ো ওয়াল। এমনই তিনটি ওয়াল থাকছে সভায়। মূল যে মঞ্চ সেটি ৭২ ফুট। মাটি থেকে তা ১২ ফুট উপরে। মঞ্চতে এসে যে র্যা ম্পটি যোগ হয়েছে সেটির দৈর্ঘ ৩২০ ফুট। জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। তার একটিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি, তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূলের সাংসদ-বিধায়করা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago