এবার আদালতের সমন কেজরিকে: বিজেপিতে যোগ দিলেই থামবে তলব, মন্তব্য আপ সুপ্রিমোর

খবর লাইভ : নাটক অব্যাহত! একাধিকবার তলব এড়ানোয় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির অভিযোগের ভিত্তিতে আপ সুপ্রিমোকে ১৬ মার্চ দিল্লি আদালতে তলব করা হল। এখনও পর্যন্ত ইডির ৮টি সমন এড়িয়ে গিয়েছেন কেজরি। তবে শেষবার তলব এড়িয়ে গেলেও তিনি যে ১২ মার্চের পর ইডির প্রশ্নের উত্তর দিতে রাজি তা জানিয়েছিলেন। এদিকে ক্ষোভ প্রকাশ করে কেজরি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় এজেন্সির তলবের হাত থেকে মুক্তি মিলবে।

বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিরোধী নেতাদের জোর করা হচ্ছে। কেজরির অভিযোগ, “বিজেপি না জেল? ইডির তলবের মূল উদ্দেশ্য এটাই। যারা বিজেপিতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়। আজ যদি সঞ্জয় সিং, মণীশ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈনরা বিজেপিতে যোগ দেন তাহলে কালকেই তাঁরা জামিন পেয়ে যাবেন। এমনকি আমিও যদি বিজেপিতে যোগ দিই তাওলে আমাকেও তলব করা থামবে।“

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের একধিকবার কেজরিওয়ালকে তলব করেছে ইডি। তিনি একবারও হাজিরা দেননি। এরপর বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। কেন্দ্রীয় এজেন্সির এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আদালতের নির্দেশে ১৬ মার্চ কেজরিওয়ালকে সশরীরে হাজিরা দিতে হবে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago