সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, এসবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের

খবর লাইভ: যে নির্ধারিত সময় বেধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, তা পেরিয়ে গিয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দেয়নি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দুদিন আগেই শীর্ষ আদালতের কাছে অতিরিক্ত সময়ের আবেদন জানিয়েছে ব্যাঙ্ক। সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করাতেই এবার এসবিআই-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল একটি বোসরকারি সংস্থা।বৃহস্পতিবারই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্ম স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে।

সুপ্রিম কোর্টে এসবিআইয়ের বিরুদ্ধে যে পিটিশন জমা করেছে এডিআর, তাতে বলা হয়েছে, এসবিআই ইচ্ছাকৃতভাবে আদালতের সাংবিধানিক বেঞ্চের রায় অমান্য করেছে। এটা শুধুমাত্র নাগরিকদের তথ্য জানার অধিকারকেই অমান্য করা হচ্ছে না, একইসঙ্গে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশকেও ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করা হয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উল্লেখ করেন এডিআর-এর আইনজীবী প্রশান্ত ভূষণ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে এ বিষয়ে ইমেইল মারফত আবেদন করার নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এরপরই পরবর্তী শুনানের দিন জানানো হবে। নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড-কে অসাংবিধানিক বলে উল্লেখ করে এবং নির্বাচনী বন্ড বাতিল করে দেয়। একইসঙ্গে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি অবধি নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়। ৬ মার্চের মধ্য়েই এই তথ্য জমা দিতে বলা হয়েছিল।

আরও পড়ুনঃ এবার আদালতের সমন কেজরিকে: বিজেপিতে যোগ দিলেই থামবে তলব, মন্তব্য আপ সুপ্রিমোর

চলতি সপ্তাহের সোমবারই এসবিআই সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মেয়াদ বাড়ানোর আবেদন জানায়। ৩০ জুন অবধি সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে এসবিআই-র তরফে। সেই আবেদনের শুনানি আগামী সোমবার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago