খবর লাইভ : জঙ্গলে বে-আইনি কাজের জেরে সুপ্রিম কোর্টের তোপের মুখে কংগ্রেস নেতৃত্ব। জিম করবেট ন্যাশনাল পার্কে বেআইনি নির্মাণ ও জঙ্গল কেটে ফেলা নিয়ে উত্তরাখণ্ডের বিগত সরকারের রাজনীতিবিদ ও আমলাদের ভর্ৎসনা করল শীর্ষ আদালত। পার্কের ভেতরে বন্ধ হল টাইগার সাফারি।
আদালত সূত্রে খবর এই মামলায় সিবিআইকে ৩ মাসের মধ্যে স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চের তরফে এদিন বলা হয়, উত্তরাখণ্ডের প্রাক্তন অরণ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরক সিং রাওয়াত এবং প্রাক্তন ডিভিশনাল অরণ্য আধিকারিক কিষান চাঁদ পর্যটনের নামে অবৈধ কাজ করেছেন। এমনকি দুই অভিযুক্তের ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যান বিচারপতিরা। এরপরই আজ সুপ্রিম আদালতের বেঞ্চ একটি কমিটি গঠন করে দেয়। জিম করবেট ন্যাশনাল পার্কের গভীর অঞ্চলে যেন কোনওভাবেই সাফারি না হয় সেইদিকে লক্ষ্য রাখবে এই কমিটির সদস্যরা। পাশাপাশি জঙ্গলের বেশ কিছু জায়গায় টাইগার সাফারি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…