খবর লাইভ : চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার হাওয়া অফিস সাফ জানিয়েছে, উত্তরবঙ্গের দু’টি জেলায় তিন দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তবে উত্তরের ওই দুই জেলা ছাড়া বাকি জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিন আলিপুর হাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় শুকনো আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার বিক্ষিপ্ত এলাকা। শনিবার পর্যন্ত এই দুই জেলায় বৃষ্টি চলতে পারে। যদিও তারপর তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে বুধবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…