খবর লাইভ : শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠেছে মোদিরাজ্য গুজরাটের জামনগর। ইতিমধ্যে সেখানে আসা দেশি-বিদেশি হেভিওয়েট অতিথিদের সুবিধার জন্য জামনগরে সেনার বিমানবন্দরটিকে ১০ দিনের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর-এর তকমা দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এমনকি জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার ‘টেকনিক্যাল এরিয়া’ও ব্যবহার করতে পারবে অতিথিদের বিমান। ইতিমধ্যে, বিমানবন্দরের যাত্রী বিভাগের আয়তন বাড়ানো, শৌচাগারগুলির ব্যাপক সংস্কার-সহ একাধিক উন্নয়নের কাজও করা হয়েছে। চালু করা হয়েছে কাস্টমস, ইমিগ্রেশন-সহ একাধিক বিভাগ।
আরও পড়ুনঃ লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বারাণসী থেকেই লড়বেন মোদি
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পপ গায়িকা রিহানা, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা, মাইক্রোসফ্টের বিল গেটস-সহ অনেকে। পাশাপাশি বলিউডের একাধিক তারকাকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। বিমানবন্দর সূত্রের খবর, গড়ে যে বিমানবন্দরে রোজ ৬টি বিমান ওঠানামা করে, শুধু মাত্র শুক্রবার সেখানে প্রায় ১৪০টি বিমান অবতরণ করেছে। তার মধ্যে বেশির ভাগই চার্টার্ড বিমান। যাত্রীদের কথা মাথায় রেখে বিমানবন্দরে কর্মীর সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। পাশাপাশি জামনগর পুলিশের বড় বাহিনীও মোতায়েন করা হয়েছে।
তবে জামনগর বিমানবন্দরের কাছেই পাকিস্তান সীমান্ত। বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটিকে এভাবে অসামরিক কারণে খুলে দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাশাপাশি যেভাবে একজন শিল্পপতির পরিবারের অনুষ্ঠানের জন্য করদাতাদের টাকায় বিমানবন্দরের ভোল বদলানো হয়েছে, তার কড়া সমালোচনা করেছে বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স-হ্যান্ডলে কটাক্ষের সুরে লিখেছেন, “পুঁজিপতি বন্ধুদের সাহায্য করার জন্য প্রদানমন্ত্রী মোদী যে কোনও কাজ করে দিতে পারেন।’’ পাশাপাশি শিল্পপতিদের সঙ্গে মোদির সম্পর্ক তুলে ধরে রমেশ লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী তাঁর পুরো রাজনৈতিক জীবন নিজের কোটিপতি বন্ধুদের সাহায্য করার জন্য ব্যয় করেছেন। যেমন বেসরকারি হাতে চলে যাওয়া ৬টি বিমানবন্দরের মধ্যে পাঁচটি যাতে আদানি গোষ্ঠী পায়, তা সুনিশ্চিত করেছেন। একইভাবে মাত্র দু’টি সংস্থাকে ভারতীয় বিমানক্ষেত্রের ৯০ শতাংশ হাতে তুলে নেওয়ার অনুমতি দিয়েছেন এবং কর্পোরেটদের সাড়ে ১৪ লক্ষ কোটি টকা ঋণ মকুব করে দিয়েছেন।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…