ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু

খবর লাইভ : নজিরবিহীনভাবে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নরেন্দ্র মোদি সরকার। অভিযোগ, বোর্ডের পরীক্ষা চলছে, কিন্তু তার মধ্যেই বিনা নোটিশে বিভিন্ন স্কুলে ঢুকে ক্যাম্প করার তোড়জোড় করছে বাহিনী

মালদা, বর্ধমান সহ জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মালদহের মোথাবাড়ি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আলমপুর অঞ্চল জুড়েও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। গতকাল বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসের বর্ধমান বিশ্ববদ্যালয়ের ইন্টারন্যাশনাল হোস্টেলে পৌঁছায়। দু’টি বাসে করে কেন্দ্রীয় বাহিনী দুর্গাপুর থেকে বর্ধমানে পৌঁছায়।

আরও পড়ুনঃ বাংলায় ৪২ আসনের আবদার মোদির!

শনিবার সকালে বাহিনী তিনটি ভাগে ভাগ হয়ে যায়। যথাক্রমে শক্তিগড়, দেওয়ানদিঘি এবং শহর লাগোয়া লক্ষ্মীপুর মাঠ এলাকায় জওয়ানরা যান। লক্ষ্মীপুর মাঠে তারা স্থানীয় মানুষের বাড়ি বাড়ি ঢুকে পড়ে বাহিনী। স্থানীয় মানুষের অভিযোগ, তারা এসে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে। বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ উঠছে।
যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

Loksabha – election2024- central – force

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago