বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন অক্ষয় কুমার!

খবর লাইভ : রাজনীতি বড় জটিল বিষয়। কে যে কখন কার সঙ্গে আছে আর কার সঙ্গ ছেড়েছে সেটা বোঝা বড়ই দুস্কর। এই যেমন শনির সকালে যখন গৌতম গম্ভীরের রাজনীতি থেকে পদত্যাগের খবর প্রকাশ্যে ঠিক তখনই আবার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের রাজনীতিতে যোগদানের জল্পনা বেশ বাড়ল। বিজেপির তরফে এই নিয়ে কিছু না জানানো হলেও মনে করা হচ্ছে যে পদ্ম শিবিরের টিকিটেই আসন্ন লোকসভা নির্বাচনে  প্রার্থী হতে চলেছেন অক্ষয়।

আইপিএলের ব্যস্ততার কারণে দল ছাড়ার ঘোষণা করেছেন গৌতম। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারে হয়তো প্রাক্তন ক্রিকেটারকে টিকিট দিত না মোদি শিবির। আগেভাগে সেটা আঁচ করতে পেরেই সরে গেলেন গৌতম। চলতি সপ্তাহেই নির্বাচনী কমিটির বৈঠক ছিল বিজেপির। রাত ১১টা থেকে বৈঠক শুরু হয়। চলে রাত সাড়ে ৩টে অবধি। ওই বৈঠকেই বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ বাংলায় ৪২ আসনের আবদার মোদির!

প্রাথমিকভাবে ১০০ জনের প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই তালিকাতে অক্ষয় কুমারের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমনিতেই বলিউড খিলাড়ির ফিল্মি ক্যারিয়ার পড়তির দিকে। আর তিনি যে মোদি ভক্ত তা ভালভাবেই জানে বিটাউন। তাই দুই মিলিয়ে অঙ্ক কষে নিয়েছেন রাজনীতিবিদরা। যদিও অক্ষয় কুমার বা তাঁর পিআর টিমও এই বিষয়ে মুখে কুলুপ এটেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago