খবর লাইভ : অবশেষে গ্রেফতার সন্দেশখালি কাণ্ডের ”মাস্টার মাইন্ড” শেখ শাহজাহান। ইডির উপরে হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশ গ্রেফতার করল সন্দেশখালির বেতাজ বাদশাকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাকভোরে মিনাখাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর পুলিশ শাহজাহানকে বসিররহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। আদালতের কার্যক্রম শুরু হলেই পুলিশ দুপুর ১২টার মধ্যে তাকে কোর্ট-এ তুলবে এবং নিজেদের হেফাজতে চাইবে।
গতকাল, বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহাজাহানকে ধরতে পারে ইডি, সিবিআই কিংবা রাজ্য পুলিশ। তার পরেই সন্দেশখালি ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশের জালে শেখ শাহজাহান।
আরও পড়ুনঃ বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে ৩০ জন, কোন গ্রেডে কে কত টাকা পাবেন?
গত সোমবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, সাত দিনের মধ্যে শাহাজাহানকে গ্রেফতার করতে পারে পুলিশ। এদিন গ্রেফতারির পর কুণাল ঘোষ বলেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই বাধা সরিয়েছে আদালত। পুলিশ যা করার করেছে।
Sandeshkhali – sahajahan – arrest
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…