খবর লাইভ : গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। আজ ভোররাতে মিনাখাঁর বামনপুকুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট কোর্ট লকআপে নিয়ে যায় রাজ্য পুলিশ। কিছুক্ষণের মধ্যেই শাহজাহানকে কোর্টে পেশ করা হবে। তবে নতুন করে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কথা মাথায় রেখে এবার সন্দেশখালিতে আজ থেকেই ১৪৪ ধারা জারি করল প্রশাসন।
আগামী ৩ মার্চ পর্যন্ত সন্দেশখালির আটটি গ্রাম পঞ্চায়েতের ২৩ টি জায়গায় ১৪৪ ধারা বজায় থাকবে বলে প্রশাসনিক তরকে মাইকিং করে জানানো হয়েছে। শাহজাহান গ্রেফতারির পরে আজ সকালে বেশ কিছু জায়গায় জমায়েতের খবর পায় পুলিশ। পাশাপাশি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও শান্ত সন্দেশখালিকে উত্তপ্ত করতে আজ সেখানে যাবেন বলে খবর। কিন্তু এই অবস্থায় কোনভাবেই অশান্তি যাতে না ছড়ায় সেই কারণে সদর্থক পদক্ষেপ প্রশাসনের।
আরও পড়ুনঃ সন্দেশখালি কাণ্ডের ৫৬ দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান
সূত্রের খবর ত্রিমনি, পাত্র পাড়া, খুলনা ঘাট, সন্দেশখালি বাজার সহ মোট ২৩ টি জায়গায় সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হলো। শাহজাহান গ্রেফতার হওয়ায় খুশি সন্দেশখালি। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। আজ বেলা ১২টা নাগাদ অভিযুক্তকে কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে রাজ্য পুলিশ বলেই মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…