খবর লাইভ : মাসখানেক আগে পরোক্ষভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন মিশেল ওবামা। আমেরিকার প্রাক্তন প্রথম নারীই শেষে দেখা যাচ্ছে নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম পছন্দ। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে দৌড়ে প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বারাক ওবামা পত্নী। জনগনের অপছন্দের অজুহাত হিসাবে বাইডেনের দাবি, তাঁর বয়স তাঁর প্রথম পছন্দ হিসাবে উঠে আসায় বাধা হয়েছে।
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ইজরাইল, নিজের দেশে নাগরিকত্ব আইন বিভিন্ন ইস্যুতে বিদ্ধ রাষ্ট্রপতি জো বাইডেন। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে স্বাভাবিকভাবে বেশ কিছু নাম উঠে এসেছে। যার মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি পত্নী মিশেল ওবামা, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, প্রাক্তন স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রমুখ রয়েছেন।
পদপ্রার্থীর জন্য দলীয় ভোটাভুটিতে দেখা গিয়েছে ৪৮ শতাংশ ডেমোক্র্যাট চান প্রার্থী বদল হোক। ৩৮ শতাংশ চান না পরিবর্তন হোক। ভোটাভুটির শেষে জো বাইডেনের থেকে ২০ শতাংশ ভোট বেশি পান মিশেল ওবামা। বাকিরা অনেকটাই পিছিয়ে প্রার্থী হওয়ার দৌড়ে।
মাসখানেক আগে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন মিশেল ওবামা। ডেমোক্র্যাটির পার্টির পক্ষ থেকে কাকে বাছা হচ্ছে তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন, কাকে তাঁদের পক্ষ থেকে বলার জন্য, পুলপিটে ওঠার জন্য পাঠানো হচ্ছে। এটা অবশ্যই প্রভাব ফেলে কারণ অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ এটাকেই ধর্তব্যের মধ্যে নিয়ে নেন, এমনটাই দাবি করেছিলেন মিশেল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…