খবর লাইভ : শিলদা মামলায় দোষী ১৩ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা করল আদালত। মঙ্গলবার অভিযুক্ত ২৪ জনকেই দোষী সাব্যস্ত করে মেদিনীপুরের দায়রা আদালত। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি EFR ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় ২৪ জন জওয়ান প্রাণ হারান। এ কে ৪৭ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্রও লুট হয়। সেই মামলায় এবার অভিযুক্ত ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ শুনানি শুরু হতেই অভিযুক্ত ১৩ জনের ১০ হাজার টাকা জরিমানা-সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। জরিমানা অনাদায়ে শাস্তির মেয়াদ আরও ৩ মাস বাড়তে পারে বলে জানানো হয়েছে।
‘ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলস’-র ক্যাম্পে হামলার ঘটনায় ১৪ জন জেলবন্দি ছিলেন। বাকি ১০ জনের মধ্যে একজন মারা যান। তাই গতকাল এই মামলার শুনানিতে ২৩ জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। আজ ১৩ জনের সাজা ঘোষণা করা হল। বৃহস্পতিবার বাকি দশজনের শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…