খবর লাইভ : ভয়াবহ দুর্ঘটনার কবলে বিহারের বিরোধী দলনেতা।তেজস্বী যাদবের কনভয়ের একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের। আহত এক মহিলা সহ কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন ৬ পুলিশকর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে জন বিশ্বাস যাত্রা শুরু করেছেন বিহার বিধানসভার আরজেডি শীর্ষ নেতা তেজস্বী যাদব। সোমবার পূর্ণিয়ায় পৌঁছেছে সেই যাত্রা। বেলাউড়ি এলাকার পূর্ণিয়া-কাটিহার হাইওয়ে দিয়ে যাচ্ছিল তেজস্বীর কনভয়। সেই সময়েই ভুল করে অন্য লেনে ঢুকে পড়ে কনভয়ের একটি গাড়ি। তাতেই দুর্ঘটনার মুখে পড়ে কনভয়। উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তেজস্বীর কনভয়ের গাড়ির।
আরও পড়ুনঃ জয়ে ফিরল লাল-হলুদ, চেন্নাইয়ানকে হারালো ১-০ গোলে
ঘটনাস্থলেই মৃত্যু হয় কনভয়ের গাড়ির চালক মহম্মদ হালিমের। দুই গাড়ি মিলিয়ে মোট ১০ জন আহত হন। তাঁদের মধ্যে রয়েছেন ৬ জন পুলিশকর্মী। রয়েছেন এক মহিলাও। তবে কনভয়ে দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত রয়েছেন তেজস্বী।
Tejwasi Yadav – convoy – accident
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…