খবর লাইভ : মুকুল এখন তাঁর কাঁচরাপাড়ার বাড়িতেই থাকেন। ডিমেনশিয়া রোগে ভুগছেন বিধায়ক। এই অবস্থায় বিজেপি থেকে আবার তৃণমূলে যোগ দেওয়া মুকুলকে ইডি নোটিশ পাঠায় কিছু দিন আগে। পুরনো চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডির সদর দফতরে মুকুলকে ডেকে পাঠানো হয়েছে তাঁর বয়ান রেকর্ডের জন্য। যার প্রেক্ষিতে মুকুলের অসুস্থতার কথা জানিয়ে ইডিকে চিঠি দেয় মুকুলের পরিবার। তার পরই সোমবার ইডির তিন আধিকারিক বিধায়কের বাড়িতে আসেন।
গত ১৯ ফেব্রুয়ারি মুকুলকে তলবের পরই শুভ্রাংশু জানান, তাঁর বাবা অসুস্থ। তিনি কোনও ভাবেই দিল্লিতে যাওয়ার অবস্থায় নেই। তখনই তিনি বলেছিলেন, চাইলে ইডি বাড়িতে আসতে পারে। এর পর ইডির দফতরে চিঠি দিয়েও বিষয়টি জানান মুকুল-পুত্র। দ্বিতীয় চিঠির ভিত্তিতে ইডি মুকুলের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদে রাজি হয়।
আরও পড়ুনঃ আইনি সহায়তা কেন্দ্রে যান সন্দেশখালির নির্যাতিতারা: হাই কোর্ট
মুকুল-পুত্র শুভ্রাংশু বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি যে, সহযোগিতা করব। আমরা চিঠি দেওয়ার পর ওরা বলে বাড়িতে আসবে। আজ এসেছিল। কথাবার্তা বলে গিয়েছে। ওরা আড়াই-তিন ঘণ্টা ছিল। পুরোপুরি সহযোগিতা করা হয়েছে।
•
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…