খবর লাইভ : লোকসভা নির্বাচনের আগেই চলতি মাসের মধ্যে রাজ্যে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ১০০ কোম্পানি বাহিনী পয়লা মার্চের মধ্যে মোতায়েন করা হবে। ৭ মার্চের মধ্যে বাকি ৫০ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ৩ মার্চ রাজ্যে আসার কথা রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। আর তার আগেই রাজ্যে চলে আসবে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, এমন অতীত মনে করতে পারছেন না কেউই। সেদিক থেকে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন বলছে বিভিন্ন মহল।
মার্চেই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই ১ মার্চ বাংলায় আসবে ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী। ৭ মার্চের মধ্যেই বাকি ৫০ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে। লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চাওয়া হয়েছে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুনঃ যোগীরাজ্যে আদালতে হাজিরা দিতে গিয়ে চম্পট দুই কয়েদির, সাসপেন্ড ৩ পুলিশ
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে এই সংখ্যক বাহিনী চেয়েছে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। বাংলার পর দ্বিতীয়স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। জম্মু-কাশ্মীরের জন্য চাওয়া হয়েছে ৬৩৫ কোম্পানি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…