সাগরে ডুব দিয়ে জলের গভীরে পুজো মোদির

খবর লাইভ: গুজরাটের দ্বারকা উপকূল থেকে এদিন আরবসাগরের বুকে স্কুবা ডাইভিং-এ দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। সেখানে সাগরে ডুব দিয়ে গভীর জলে পুজো করেন মোদী। অর্পণ করেন ময়ূর পুচ্ছ। উল্লেখ্য, গুজরাটের দ্বারকার সঙ্গে হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী যোগ রয়েছে শ্রীকৃষ্ণের। কথিত রয়েছে, শ্রীকৃষ্ণের পর দ্বারকা শহর জলের গভীরে চলে যায়। সেই মতোই রবিবার সাগর জলের গভীরে প্রাচীন দ্বারকার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া বস্ত্র। সঙ্গে ছিল ময়ূর পুচ্ছ। উল্লেখ্য, শ্রীকৃষ্ণের সঙ্গে ময়ূরপুচ্ছের যোগ রয়েছে। আর সেই ময়ূর পুচ্ছই এদিন দেখা গিয়েছে মোদীর সঙ্গে। আর সেই ময়ূর পুচ্ছ তিনি জলের গভীরে রেখে আসেন। স্কুবা ডাইভ করে আরবসাগরের নীল জলের গভীরে মোদীর প্রবেশের ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে। সখানে মোদীর প্রার্থনা করছেন, এমন দৃশ্যও ফুটে উঠেছে। রবিবার মোদীর স্কুবা ডাইভিং ও দ্বারকায় জলের গভীরে নেমে প্রাচীন দ্বারকা নগরী পরিদর্শন ঘিরে মোদী একটি টুইটে লেখেন ‘জলের গভীরে থাকা দ্বারকা নগরীতে প্রার্থনা করা খুবই আধ্যাত্মিক অভিজ্ঞতা। আমি অনুভব করছি, শাস্বত ভক্তি ও প্রাচীন যুগের সঙ্গে সংযোগ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের মঙ্গল করুন।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago