রাঁচিতে চতুর্থ টেস্ট খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন

খবর লাইভ : রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন জনি ব্রেস্টোকে আউট করতেই নজির গড়েন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেটের মালিক হলেন তিনি ।

ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন অশ্বিন। এক্ষেত্রে তিনি ভারতীয়দের মধ্যে পিছনে ফেলে দিয়েছেন ভাগবত চন্দ্রশেখরকে। যার উইকেট সংখ্য ৯৫। অনিল কুম্বলে, যার উইকেট সংখ্যা ৯২। বিষণ সিং বেদীর উইকেট সংখ্যা ৮৫। কপিল দেবের রয়েছে ৮৫।

আরও পড়ুনঃ লকেটদের সন্দেশখালি যেতে বাধা দিল পুলিশ

ম্যাচে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জনি ব্রেস্টোর উইকেট তুলে নেন অশ্বিন। এলবিডব্লিউ করেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটারকে। সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন অশ্বিন। রাঁচী টেস্টে নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট নেন তিনি। ৩৭ বছরের অশ্বিন দ্বিতীয় বোলার যিনি ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ১০০ বা তার বেশি টেস্ট উইকেট নিয়েছেন। প্রথম জন জেমস অ্যান্ডারসন। তিনি এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে নিয়েছেন ১৪৫টি উইকেট।

এদিকে অভিষেক ম্যাচে নজর কেড়েছেন আকাশ দীপ। বাংলার পেসার এই কপি লেখা পর্যন্ত নেন তিন উইকেট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago