খবর লাইভ : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে থাকলেও শেষ তিন টেস্টের দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স। ভারতের কোচ রাহুল দ্রাবিড় আগেই স্পষ্ট করে দিয়েছেন যে এক বার বাদ পড়লে ঘরোয়া ক্রিকেট খেলে কোনও ক্রিকেটারকে আবার জাতীয় দলে জায়গা করতে হবে। সেই কারণে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলার কথা ছিল শ্রেয়সের। কিন্তু নাম তুলে নিয়েছেন তিনি।
রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের খেলা বরোদার সঙ্গে। শুক্রবার থেকে সেই খেলা শুরু হওয়ার কথা। শ্রেয়স নাকি মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন যে তাঁর পিঠে ব্যথা রয়েছে। সেই কারণে খেলবেন না তিনি। শ্রেয়সের এই কথার উল্টো কথা শোনা যাচ্ছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স ও মেডিসিন বিভাগের প্রধান নিতিন পটেলের কথায়। তিনি জানিয়েছেন, শ্রেয়স সম্পূর্ণ সুস্থ। নতুন করে কোনও চোট লাগেনি তাঁর।
আরও পড়ুনঃ দোষীরা শাস্তি পাবে, সন্দেশখালিতে প্রতিশ্রুতি রাজীব কুমারের
গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন যে কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারেরা যদি ঘরোয়া ক্রিকেট খেলতে না চান তা হলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
ঈশান জাতীয় দল থেকে বাদ পড়ার পরে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলেননি। তার ফল ভুগতে হতে পারে তাঁকে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন তিনি। একই সমস্যায় পড়তে পারেন শ্রেয়সও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…