মেলেনি সমাধান সূত্র! বুধেই দিল্লির পথে কৃষকরা, তীব্র অশান্তির আশঙ্কা

খবর লাইভ : বুধবার থেকে ফের শুরু হচ্ছে কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান। ইতিমধ্যে কৃষকদের আটকাতে একদিকে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লির সীমান্তে বিপুল সংখ্যায় পুলিশ ও আধা সেনা মোতায়ন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান এবং বিপুল সংখ্যায় কাঁদানে গ্যাসের সেল। ঠিক চার বছর আগে কৃষক আন্দোলনের সময় যে দৃশ্য দেখা গিয়েছিল, তাই ধরা পড়েছে আরও একবার।

গত সপ্তাহেই কেন্দ্রের তিন মন্ত্রীর সঙ্গে আন্দোলনরত কৃষকদের বৈঠকে যে প্রস্তাব উঠে এসেছিল তা শেষ পর্যন্ত গৃহীত হয়নি বলে খবর। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রীয় সরকার যে বিকল্প প্রস্তাব দিয়েছিল কৃষক সংগঠনগুলি তা প্রত্যাখ্যান করেছে। এর পরই তারা দ্বিতীয় দফায় বুধবার থেকে ‘দিল্লি চলো’ অভিযান পুনরায় শুরু করার ডাক দেয়। কৃষক সংগঠনগুলি সরকারের প্রস্তাব খতিয়ে দেখতে দুদিন সময় চেয়েছিল। মঙ্গলবার তারা সাফ জানিয়ে দেয় সরকারের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। ফলে পাঁচবার বৈঠকের পরও মিলল না রফাসূত্র। সেকারণেই কেন্দ্রের প্রস্তাব খারিজ করে আন্দোলনে অনড় কৃষকরা।

আরও পড়ুনঃ বিএসএফের থেকে রিপোর্ট চেয়েছি, চোপড়ায় বললেন সিভি আনন্দ বোস

এদিকে দ্বিতীয় দফার আন্দোলন শুরুর মুখে কেন্দ্রীয় সরকার ১৭৭টি সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্লক করে দিয়েছে। এর মধ্যে ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ইত্যাদি রয়েছে। কেন্দ্রের সাফাই, তথ্য প্রযুক্তি মন্ত্রক ২০০৬ সালের এই সংক্রান্ত আইনের ধারা বলে সেগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ওই মন্ত্রকের বক্তব্য, নিরাপত্তার কারণে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশের ভিত্তিতে তারা এই পদক্ষেপ করেছে। ওইসব সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ। এদিকে, পিছু হটতে নারাজ কৃষকরাও। পুলিশের ব্যারিকেড পেরিয়ে দিল্লিতে প্রবেশ করার জন্য নিজেরাই ট্রাক্টরগুলিকে অস্থায়ী ট্যাঙ্কার বানিয়েছে। পাশাপাশি কাঁদানে গ্যাস আটকানোর জন্য বস্তা জলে ভিজিয়ে প্রস্তুত রাখছে কৃষকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago