খবর লাইভ : কথা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে সবসময় সহযোগিতা করবেন। আর সেই মতোই বুধবার নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে ইডির দফতরে পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
গরুপাচার মামলার তদন্তে বুধবার সকাল ১১টার মধ্যে তাঁকে দিল্লির দফতরে তলব করে ইডি। তবে এদিন ইডি দফতরে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব সাফ জানান, তদন্তে সহযোগিতা করবেন বলেই শুটিং বাতিল করে ইডির ডাকে সাড়া দিতে দিল্লি এসেছেন তিনি। তবে তিনি কোনওভাবেই অপরাধের সঙ্গে জড়িত নন বলে এদিনও সাফ জানিয়েছেন দেব।
তিনি বলেন, অন্যায় যে করে সেই বুঝতে পারে সবার আগে। সেকারণে আমার কোনও ভয়ের কারণ নেই। আমাকে যখন ডাকা হবে তদন্তের স্বার্থে আমি আসার চেষ্টা সবসময় করব। পাশাপাশি এদিন সাংসদকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ফের প্রার্থী হবেন, সেই কারণেই কি তাঁকে তলব করেছে ইডি? উত্তরে সাংসদ অভিনেতা সাফ জানান, এই প্রশ্নের জবাব এখনই দিতে চান না। তবে এদিন শুটিংয়ের কাজ বাতিল করে তিনি দিল্লিতে এসেছেন বলে জানান দেব।
এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে ডেকে দেবকে জেরা করেছিল সিবিআই। এরপর বহুদিন কেটে গিয়েছে। দিন কয়েক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে রাজনীতিতে থেকে যাওয়ার আশ্বাস দেন তিনি। এরপরই রাজনৈতিক প্রতিহিংসার কারণে লোকসভা নির্বাচনের আগে এবার সোজা দিল্লিতে তলব করা হল দেবকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…