ফের উত্তপ্ত মণিপুর, এবার হামলা পুলিশ সুপারের দফতরে!

খবর লাইভ : আক্রান্ত পুলিশ, হামলা জেলা পুলিশ সুপারের দফতরে। ফের শিরোনামে মণিপুর। অগ্নিদগ্ধ জেলা শাসকের কার্যালয়। হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে, আহত অন্তত ৩০।

বৃহস্পতিবার রাতে চূড়াচাঁদপুর জেলার পুলিশ সুপারের দফতরে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। আইআরবি চৌকির পরে এ বার মণিপুরে জেলা পুলিশের সদরে হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন কয়েকশো দুষ্কৃতী সুপারের দফতরে মোতায়েন র‌্যাফ জওয়ানদের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে। অবাধে ভাঙচুরের পাশাপাশি দফতরের সামনে রাখা বহু যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সিয়ামলাল পাল নামে ওই জওয়ানও ছিলেন হামলাকারীদের দলে। তাঁকে সিসিটিভির মাধ্যমে সনাক্ত করে সাসপেন্ড করা হয়েছে।গত মঙ্গলবার রাজধানী ইম্ফলের চিঙ্গারেল-তেজপুরে আইআরবি-র একটি চৌকিতে হামলা চালায় সশস্ত্র জনতা। জওয়ানদের পাল্টা প্রতিরোধে একজনের মৃত্যু হয়। একদিন যেতে না যেতেই ফের হামলার ঘটনা মনিপুরে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago