খবর লাইভ : দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটের ঘটনা। দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।রঙের কারখানায় আগুন লেগে মৃত্যু হল ১১ জন শ্রমিকের।
বৃহস্পতিবার বিকেলে দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকা আগুন লেগে যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ দমকলের কাছে খবর যায়। এর কিছু পরেই দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ ‘হার্ডডিস্ক বদল করেছে ইডি’, এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রীর
কারখানাটিতে রঙের কাঁচামাল তৈরি হত। কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল। বৃহস্পতিবার বিকেলে একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি রাত পর্যন্ত। তদন্ত চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…