বুধবার চোপড়ায় যাবেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা

খবর লাইভ : চোপড়ায় ইন্দো-বাংলাদেশ সীমান্তে হাইড্রেন তৈরির জন্য বিএসএফের কাটা মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার অভিযোগ করেন, শুধুমাত্র বিএসএফের গাফিলতির জন্য অকালে রাজ্যের চারটি শিশুর প্রাণ চলে গেল। বিএসএফের এই অসাবধানতা গাফিলতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুনঃ খড়্গপুরে হঠাৎই ভেঙে পড়ল যুদ্ধবিমান, কারণ খতিয়ে দেখছেন বায়ুসেনার আধিকারিকরা

শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা দাশ বলেন, এই ধরনের খনন কাজ চলার আগে প্রত্যেককে জানানোর জন্য নোটিশ করা হয়, মাইকিং করা হয়। কিন্তু এক্ষেত্রে সেসবের ধার ধারেনি বিএসএফ। এসপি এবং জেলাশাসকের কাছে এই ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন তারা। তাদের অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই এই খনন কার্য চালানো হচ্ছিল। এমনকী , আদৌ ধস নামবে কিনা সেই বিষয়ে আগে পরীক্ষা করা হয়নি। আগামীকাল, বুধবার চোপড়ায় যাবেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। দুর্ঘটনা প্রকৃত কারণ তারা খতিয়ে দেখবেন এবং তারপর রিপোর্ট দেবেন।
সুদেষ্ণা রায় বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম না মেনে সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভাবে এই কাজ করেছে বিএসএফ যা ক্ষমার অযোগ্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago