খবর লাইভ : রঞ্জিট্রফিতে দূরন্ত পারফরম্যান্স করলেও , দীর্ঘদিন ধরে ভারতীয় দলের দরজা বন্ধ পৃথ্বী শা’র সামনে। সম্প্রতি, ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫৯ রান করেন পৃথ্বী। এই রানের সুবাদে নজিরও গড়েন পৃথ্বী। এরপরই তাঁর ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। যদিও এই নিয়ে ভাবেন না পৃথ্বী। বরং তাঁর লক্ষ্য যে অন্য তা জানিয়ে দিলেন মুম্বইয়ের ব্যাটার।
এই নিয়ে পৃথ্বী বলেন , “এখনই খুব বেশি কিছু ভাবতে চাই না। রঞ্জিট্রফি খেলছি। এটা নিয়েই ভাবতে চাইছি। আমার বড় কোনও প্রত্যাশা এখন নেই। আবার মাঠে ফিরেছি। এটাই এখন উপভোগ করতে চাই। চোট সারিয়ে ফেরার পর নিজের সেরাটা দিতে চাই। আমার এখন লক্ষ্য মুম্বইয়ের হয়ে রঞ্জিট্রফি জেতা। দলের জন্য যতটা সম্ভব ততটা অবদান রাখতে চাই। মুম্বইকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করাই এখন লক্ষ্য আমার।’’
আরও পড়ুনঃ জ্যোতি বসুর সাধের ‘এবিপিটিএ ভবনে’ বিয়ে বাড়ি, জন্মদিন! ভাড়া খাটাচ্ছে সিপিএম
এরপরই পৃথ্বঈ আরও বলেন , ‘‘আমি ভাল খেলতে চাইছি। মাঠে ফেরার আগে একটা চিন্তা ছিল। যেভাবে ব্যাট করতে পছন্দ করি, সেভাবে খেলার সুযোগ পাব কিনা নিশ্চিত ছিলাম না। কিভাবে খেলব, ঠিক কবে মাঠে ফিরতে পারব, ভাল ভাবে শুরু করতে পারব কিনা— এই সব চিন্তা মাথায় ঘুরছিল। মাঠে নামার কয়েক ঘণ্টা পর অবশ্য সব স্বাভাবিক হয়ে গিয়েছে।’’ চোট সারিয়ে ফিরে আসা নিয়ে তিনি বলেন, ‘‘স্নায়ুর চাপে ভুগছিলাম তেমন নয়। তবে ব্যাটিং শুরুর সময়ের অনুভূতিটা একটু অদ্ভুত ছিল। যাই হোক বিশ্বাস ছিল, সব ঠিক হয়ে যাবে। নিজেকে নিজেই অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। মাঠে আমার শরীরের ভাষাও ঠিক ছিল।”
এখনও পর্যন্ত, ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং ১টি টি-২০ ম্যাচ খেলেছেন পৃথ্বী। শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন ২০২১ সালে ২৫ জুলাই। আড়াই বছরের বেশি ভারতীয় দলে দেখা যায়নি ২৪ বছরের ক্রিকেটারকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…