দলের খেলায় খুশি নন কুয়াদ্রাত, ম্যাচ শেষ কী বললেন লাল-হলুদ কোচ ?

খবর লাইভ : গতকাল নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারে ইস্টবেঙ্গল এফসি। প্রথম থেকেই গোল হজম করে চাপে পড়ে যায় কার্লোস কুয়াদ্রাতের দল। শেষমেশ নর্থইস্টের কাছে ৩-২ গোলে হারে লাল-হলুদ ব্রিগেড। ডার্বিতে যে দল নামিয়েছিলেন কুয়াদ্রাত, নর্থইস্টের বিরুদ্ধে একই দল নামান তিনি। তবুও ডার্বির মতন লড়াই দিতে পারেননি ক্লেটন সিল্ভা, নন্দকুমাররা। আর দলের হারে অখুশি ইস্টবেঙ্গল কোচ। ম্যাচ শেষে সেকথা জানাতে ভুললেন না তিনি।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন, “ আমরা ডার্বির দলই নামিয়েছিলাম। কারণ, এই ফুটবলারেরাই সব থেকে বেশিক্ষণ মাঠে খেলেছে। তারপরেও শুরুতে আমরা জোড়া গোল খেয়েছি। দুটোই রক্ষণের ভুলে হয়েছে। এভাবে গোল খাওয়া আমাদের উচিত হয়নি। আমার রাগ কমছে না। ভেবেছিলাম, এই ধরনের ভুল করব না। কিন্তু মাঠে নেমে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। কিন্তু যেভাবে গোল দুটো খেয়েছি সেটা মেনে নিতে পারছি না।” এরপরই তিনি বলেন, “ দুটো গোল খাওয়ার পরেও আমার বিশ্বাস ছিল যে আমরা খেলায় ফিরব। গোল করব। করেওছিলাম। কিন্তু তারপরেই আবার গোল খেয়ে গেলাম। দুটো গোল থেকে ফিরতে পারতাম। কিন্তু তিন নম্বর গোলটাই আমাদের হারিয়ে দিল।”

আরও পড়ুনঃ সন্দেশখালির অশান্তির ‘নেপথ্যে’ প্রাক্তন বাম বিধায়ক, পুলিশের হাতে আটক

এদিকে গতকাল নর্থইস্টের বিরুদ্ধে দুই নতুন বিদেশি, ফেলিসিও এবং ভিক্টর ভাসকোয়েজকে নামান কুয়াদ্রাত। মাঠে নেমে গোল করেন ফেলিসিও। দুই ন্তুন বিদেশির খেলা কেমন লাগলো? জবাবে কুয়াদ্রাত বলেন, “ ভিক্টর আর ফেলিসিওকে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামাতে চেয়েছিলাম। তবে এটাও দেখতে হত যে ওদের যেন চোট না লাগে। সেই কারণেই শেষ দিকে নামিয়েছি। ফেলিসিও গোল করেছে। ভিক্টরও ভাল খেলেছে। ওদের খেলায় আমি খুশি। আশা করছি দ্রুত দলের সঙ্গে ওরা মানিয়ে নেবে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago