দল বিরোধী কথা, কংগ্রেস থেকে বহিষ্কার ‘বিতর্কিত’ প্রমোদ কৃষ্ণণ

খবর লাইভ : একদিকে যখন বিজেপি বিরোধী শক্তিগুলি একজোট হয়ে লোকসভা ও রাজ্যসভায় নিজেদের অবস্থান স্পষ্ট করে এসেছে, সেই সময় বারবার বিজেপি ও রামমন্দিরের সপক্ষে বক্তব্য পেশ করে গিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন কংগ্রেস নেতা প্রমোদ কৃষ্ণণ। এবার তাঁকে ছয়বছরের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড। আর এই সিদ্ধান্তের পরদিনই কৃষ্ণণের প্রতিক্রিয়া তিনি নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছেন।

উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণণ একাধিকবার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে লোকসভায় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কোনওবার জিততে পারেননি। ২০১৯ সালেও লক্ষ্ণৌ থেকে পরাজিত হন তিনি। তবে সম্প্রতি প্রকাশ্যে বক্তব্য পেশ করে লাইমলাইটে এসেছিলেন এই নেতা। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিজেপি বিরোধী নীতি থেকে তাঁরা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সেই সময় কংগ্রেসের সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন কৃষ্ণণ।

আরও পড়ুনঃ রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল

শনিবার লোকসভার অধিবেশনের শেষদিনে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি রামমন্দির নিয়ে আলোচনার সময় কংগ্রেস সেই আলোচনায় রামমন্দিরের বিরোধিতা করেন। আলোচনা থেকে ওয়াকআউট না করে আলোচনায় অংশগ্রহণ করেই বিরোধিতাকে উপযুক্ত বলে মনে করেন কংগ্রেস নেতারা, বক্তব্য রাখেন সাংসদ গৌরব গোগোই। আর এরই বিপরীতে রামমন্দিরকে সমর্থন করে বক্তব্য রাখতে থাকেন কৃষ্ণণ। এমনকি রামমন্দিরের জন্য নরেন্দ্র মোদিকে তিনি ধন্যবাদও জানান।

এরপরই শনিবার রাতে কংগ্রেস হাইকম্যান্ডের তরফে উত্তরপ্রদেশ কংগ্রেসের সুপারিশ মেনে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয় তাঁকে। কংগ্রেস মহাসচিব কে সি বেণুগোপাল প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় অনুশাসনহীনতা ও দল বিরোধী বক্তব্য পেশের জন্য তাঁকে বহিষ্কার করা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago