পশ্চিমী ঝঞ্ঝা সরতেই ফিরল শীত! কতদিন ‘নিম্নমুখী’ পারদ?

খবর লাইভ : হাওয়া অফিসের পূর্বাভাসই সত্যি হল। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই রাজ্যে আবার ফিরল শীত। উত্তর-পশ্চিমী বাতাস রাজ্যে প্রবেশ করতেই ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ। একদিনেই তিন ডিগ্রির বেশি পারদপতন কলকাতায়। তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না।

মূলত জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীত কার্যত বাংলা থেকে মুখ ফিরিয়েছিল। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি সামনে আসে। তাতেই মনে বিষাদের মেঘ শীতপ্রেমীদের মনে। এরপরই হাওয়া অফিস জানায় এখনই আশাহত হওয়ার নেই। দ্রুত বদলাতে পরিস্থিতি। ফের কমবে পারা। আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট বাড়বে বাংলার বুকে। আর তার জেরেই পারদ পতন হবে জেলায় জেলায়। সামনেই সরস্বতী পুজো, আর বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে বরাবরই ঠান্ডার আমেজ দেখেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতার তাপমাত্রা এক ঝটকায় নেমেছে অনেকটাই। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। পাশাপাশি ১২-১৩ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে জেলার তাপমাত্রা।

তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে, হালকা শীত পড়লেও এই আমেজ সাময়িক। দিন তিনেক পর ফের তাপমাত্রা বাড়বে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago