পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলল গুলি! কাশ্মীরে ফের খুন সংখ্যালঘু, গুরুতর আহত ১

খবর লাইভ : নতুন বছরে ফের রক্তাক্ত উপত্যকা। কাশ্মীর উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় দুই ধর্মীয় সংখ্যালঘু। বুধবার রাতে শ্রীনগরে অমৃতপাল সিং নামে পাঞ্জাবের অমৃতসরের এক বাসিন্দার জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজধানীর শহিদগঞ্জ এলাকায় জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন রোহিত নামের এক ভিন্‌ রাজ্যের শ্রমিকও। তিনিও আহত অবস্থায় শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে চিকিৎসাধীন। তবে আচমকা এই জঙ্গি হানার পিছনে কি কারণ তা এখনও জানা যায়নি। তবে জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জারি রয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৭টা নাগাদ শহিদ চকের শলা কদল এলাকায় অমৃতপাল এবং রোহিতকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃতপালের। ঘটনার পরেই সেনা, আধাসেনা এবং পুলিশের যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। তবে বুধবার দুই সংখ্যালঘু খুনের নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী— ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, জঙ্গি হামলার খবর পাওয়ার পরই এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago